Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে যা বললেন সাদিক কায়েম

ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তার মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, সংগঠনের নিয়ম ও স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি নিয়েছেন। ছাত্রশিবিরকে নিজের ‘আবেগ ও ভালোবাসার প্রিয় সংগঠন’ হিসেবে অভিহিত করে তিনি জানান, তার জীবনের সবচেয়ে সুন্দর, স্মৃতিময় ও ফলপ্রসূ সময়গুলো এই সংগঠনের ছায়াতেই কেটেছে।

স্মৃতিচারণ করে সাবেক এই ছাত্রনেতা লেখেন, ছাত্রশিবির তাকে দেশ ও জাতিকে নিয়ে গভীরভাবে ভাবতে শিখিয়েছে, মনের সব জড়তা ভেঙে কথা বলার সাহস জুগিয়েছে এবং তাঁর ভেতরের নেতৃত্বের গুণাবলি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে। পাশাপাশি এটি তার আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির পথনির্দেশক হিসেবে কাজ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের নৈকট্য পাওয়া তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি পদক্ষেপে তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলেও প্রকাশ করেন তিনি।

বার্তার শেষাংশে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান, যাতে সংগঠনের কর্মীদের পারস্পরিক বন্ধন কবুল হয় এবং ভবিষ্যতে দেশের নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্রশিবির তার ধারাবাহিক ভূমিকা বজায় রাখতে পারে।

   

About

Popular Links

x