Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ নাবিককে উদ্ধার করলো ইরান 

মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম

হরমুজ প্রণালিতে কেশম দ্বীপের উত্তরে একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে অপর একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২৩ জনকে উদ্ধার করেছে ইরান।

মঙ্গলবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় আলজাজিরা।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে বলছে, সংঘর্ষের ফলে বাল্ক ক্যারিয়ারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে। এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেন জরুরিভাবে নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংঘর্ষের পর সব নাবিককে নিরাপদে কেশম দ্বীপে স্থানান্তর করে ইরান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালির “অভিভাবকের” ভূমিকায় থাকবে এবং এ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করবে।

   

About

Popular Links

x