Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য প্রটোকল অনুযায়ী আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ থেকে ৯ জুলাই দেশটির তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

   

About

Popular Links

x