Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনাকে নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য

এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

শেখ হাসিনাকে গুমের প্রধান নির্দেশদাতা আখ্যা দিয়ে তিনি বিশ্বের সেরা অভিনেত্রী ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করে বলেন, ‌‌‘‘গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে তিনি মিথ্যা সান্ত্বনা দিতেন এবং তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। অথচ তার ভেতরেই লুকিয়ে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব এবং তিনি নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন।’’

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘‘আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে যে শেখ হাসিনা নিজেই ছিলেন গুমের মূল নির্দেশদাতা। বিগত ১৭ বছরের অপরাধ ও কৃতকর্মের কারণে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। একই সঙ্গে সাবেক প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররমের খতিবসহ প্রশাসনের সুবিধাভোগী উচ্চপদস্থ ব্যক্তিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তৎকালীন সময়ে প্রায় ৬০০ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।’’

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, ‘‘আওয়ামী লীগ সরকারকে খুশি রাখা ও ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য বিগত সময়ে সাধারণ মানুষের ওপর সীমাহীন অত্যাচার-নিপীড়ন চালানো হয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ চুরির মাধ্যমে নিজের ও পরিবারের নামে বিপুল পরিমাণ জমি ও বনাঞ্চল দখল করেছেন, যার অঢেল সম্পদের হিসেব মেলা কঠিন।’’

রাজনীতিকে পুঁজি করে লুটপাটের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিনা ভোটের এমপিরা রাজনীতি করার নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন। এই ধরনের অপকর্মের কারণেই দেশের রাজনীতিবিদদের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়েছে।’’

 

   

About

Popular Links

x