Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার জয় দেখে বাসায় ফিরছিলেন, পথে বাস চাপায় দুই সাংবাদিকের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:৫০ এএম

রাজধানীর উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। জানা গেছে, আর্জেন্টিনা-ইল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফিরছিলেন তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টর জসিমউদদীন বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক। 

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। 

 

 

 

 

 

   

About

Popular Links

x