Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:০৫ এএম

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন একটি সাততলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

গাজীপুর ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ হিরণ মিয়া জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা।

একই অফিসের ডিউটি অফিসার রায়হান মিয়া জানান, এই ভবনটির তৃতীয় তলায় প্রিমিয়ার ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহিন আলম জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপনের কাজ চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

   

About

Popular Links

x