Saturday, July 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-‌ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ

ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। 

শনিবার (২৫জুলাই) দুপুরে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে। 

আহতরা হলেন, আব্দুর রহিম (৬৫) এবং তার ছেলে শফিউল আওয়াল সুমন (৪০)।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় ট্রেনের লোক মাস্টার ও পরিচালক সেখান থেকে পালিয়ে যান। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগা‌ন্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আহত শফিউল আলম সুমন জানান, তিনি তার অসুস্থ মাকে নিয়ে কোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠছিলেন এসময় ট্রেনের একজন স্টাফ তাদের বাঁধা দেন এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই স্টাফ তাকে ও তার বাবাকে চুরিকাঘাত করেন। 

কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন মাস্টার ইতি খাতুন বলেন, “এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের আগে বলা সম্ভব নয়।“

খবর পেয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর র‌শিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

   

About

Popular Links

x