Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ

আগুন লাগার সময় ঘরের ভেতর ঘুমিয়ে ছিল শিশুটি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ এএম

খুলনা মহানগরীর খালিশপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি সেমিপাকা ঘরে আগুন লাগার ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা ৬ বছরের শিশু মরিয়ম দগ্ধ হয়েছে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে খালিশপুরের ক্রিসেন্ট মিল গেটের অদূরে কামরুল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সিনিয়র অফিসার মো. হাবিবুল্লাহ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে একটি সেমিপাকা টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখা যায়। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, আগুন লাগার সময় ঘরের ভেতর ঘুমিয়ে ছিল শিশু মরিয়ম। আগুনে সে দগ্ধ হলে তার বাবা কামরুল শেখ শিশুটিকে কোলে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে ঘরটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় শিশু মরিয়ম দগ্ধ হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

   

About

Popular Links

x