রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির চাপায় দুলালী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাখালীর কড়াইল বস্তির বেলতলা এলাকায় টিএন্ডটি মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কড়াইল বস্তির বেলতলা এলাকায় ময়লার ভাগাড়ের সামনে দুলালীকে চাপা দেয় সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুলালীর বাড়ি ময়মনসিংহের শেরপুরে। তার স্বামী বাদশা পেশায় একজন ভ্যানচালক। দম্পতি মহাখালীর টিএন্ডটি মাঠের পাশে ভাড়া বাসায় থাকতেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।



