Tuesday, July 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

ববি হাজ্জাজ: এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক সাসপেন্ড

দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাদেরও বিষয়টি কঠোরভাবে তদারকির নির্দেশ দিয়েছেন তিনি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এক মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষককে সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাদেরও বিষয়টি কঠোরভাবে তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রতি সিলেট অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পরে এ সংক্রান্ত একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তিনি।

বিদ্যালয় পরিদর্শনের সময় ববি হাজ্জাজ বলেন, “তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের যোগ-বিয়োগ পারার কথা। যারা পারে না, তাদের একসঙ্গে নিয়ে একটি ক্লাসে যোগ-বিয়োগ শেখাতে হবে।“এক মাসের মধ্যে আগে যোগ-বিয়োগ শেখানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “ক্যালকুলেশন, ফ্র্যাকশন-ট্র্যাকশন সব ভুলে যান, আগে যোগ-বিয়োগ।”

একইভাবে বাংলা পড়তে পারে না এমন শিক্ষার্থীদেরও একসঙ্গে নিয়ে শেখানোর নির্দেশ দেন তিনি। শিক্ষার্থীদের বয়স কত, সেটি গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “নিয়মিত ক্লাসের সময়ের মধ্যেই এ ঘাটতি পূরণ করতে হবে। এর জন্য অতিরিক্ত সময়ের ওপর নির্ভর না করে নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।

শিক্ষকদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, “পরদিন শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট টিওকে জানাতে হবে। টিও বিষয়টি ডিপিওকে রিপোর্ট করবেন। আগামী ১ সেপ্টেম্বর ডিপিওর কাছ থেকে বিদ্যালয়ের অগ্রগতির রিপোর্ট নেওয়া হবে।“

তিনি আরও বলেন, “এক মাস পরও কোনো শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা শেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সাসপেন্ড করা হতে পারে।“

   

About

Popular Links

x