Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ এনসিপি নেতার

 ২৭ সেপ্টেম্বর গভীর রাতে এ নতুন কমিটি ঘোষণা করা হয়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক পদ থেকে কমিটির ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোল্যা শওকত হোসেন বাবুল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এ লিখিত বিবৃতির মধ্য দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এর একদিন আগে এনসিপির খুলনরা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

মতামত না নিয়ে তাকে কমিটি রাখার বিষয়টিকে ‘অনাকাংক্ষিত, অনভিপ্রেত ও স্বেচ্ছাচারিতা’ হিসেবে উল্লেখ করে পদত্যাগপত্রে মোল্যা শওকত হোসেন বাবুল বলেন, “এন সি পি খুলনা জেলা আহ্বায়ক কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ধরনের আচরণ কোনো দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষের কাছ থেকে কোনো অবস্থাতেই আশা করা যায় না।”

একে মধ্যযুগীয় দাস প্রথার সঙ্গে সংগতিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “প্রদত্ত ওই নিদিষ্ট পদের প্রতি আমার কোন প্রকার মোহ ছিলো না বা এখনো নেই, তাই সকল প্রকার বিভ্রান্তি এড়াতে উল্লিখিত ও প্রদত্ত পদ থেকে আমি পদত্যাগ করছি এবং ওই পদ থেকে অনতিবিলম্বে আমার নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ ও আহ্বান জানাচ্ছি।”

তিনি অনতিবিলম্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরবেন জানিয়ে তিনি বলেন, “এই অনাকাঙ্ক্ষিত, স্বেচ্ছাচারী ও কাণ্ডজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি।”

তিনি জানান, ২৭ সেপ্টেম্বর গভীর রাতে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

   

About

Popular Links

x