Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ার দু’পক্ষের সংর্ঘষে নিহত ১, আহত ২০ জন

পরবর্তী সংর্ঘষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায় হামদু মিয়া (৫৩) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। নিহত হামদু মিয়া উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া বন্দের হাটির বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই পাড়ার আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) এর মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে দুজনের মারামারি হয়। এ সময় নিরবের লাঠির আঘাতে ইয়াসিন মিয়ার মাথা ফেটে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ১১ টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলায় চালায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ জানান, সংঘর্ষে নিহত একজনের লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তী সংর্ঘষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

 

   

About

Popular Links

x