Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে সাগর হোসেন (২৬) নামে এক যুবক মারা গেছেন। 

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আফতাফনগর রেল স্টেশনের অদূরে গাদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন এ তথ্য দিয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাগর হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরাপুর উত্তরপাড়া গ্রামের পরেশ আলী ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে সাগর আফতাফনগর রেল স্টেশনের অদূরে গাদঘাট এলাকায় লালমনিরহাট ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন। শরীর থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন জানান, সাগর হোসেন কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি ঘটনার সময় কেন আফতাফনগর রেল স্টেশনের অদূরে গাদঘাট এলাকায় গিয়েছিলেন তা জানা যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান, ট্রেনে কেটে সাগর নামে মানসিক প্রতিবন্ধী যুবক মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

   

About

Popular Links

x