Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড়িতে গ্রেপ্তার অভিযান চলাকালে অষ্টম তলার কার্নিশ থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু

তিনি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের একটি ভবনের আটতলার কার্নিশ থেকে নজরুল ইসলাম (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। 

মৃত নজরুল গাজীপুর সিটি করপোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা।

পুলিশ বলছে, ভবনটির অষ্টম তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন নজরুল। প্রতারণার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এ জন্য তাকে গ্রেপ্তারে অভিযান চালাতে তার ফ্ল্যাটে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পালাতে গিয়ে তিনি ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে নিচে পড়ে মারা যান।

ঘটনার বিষয়ে নজরুলের পরিবারের কারো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রমনা থানার পুলিশ বলছে, গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে দিবাগত রাত তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

   

About

Popular Links

x