Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে আগুন: ৭৫ জনকে আসামি করে মামলা 

এ ঘটনায় বুধবার রাতে তরিক শেখ নামে একজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে ছাত্রদলকর্মী ইমন ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারভূক্ত আসামি তরিক শেখ নামে একজনকে বুধবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে ১ আগস্ট স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। ওই দিনই দিবাগত রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিলে নিচের অংশ আংশিক পুড়ে যায়। 

এরপর, এ ঘটনায় বুধবার ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আর ও ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। 

   

About

Popular Links

x