Sunday, November 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:০২ এএম

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সাভার উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যার দিকে সড়কে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। পরে ঘটনাস্থলে এসে জানতে পারেন, সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। কে বা কারা এটি ঘটিয়েছে, তা আশপাশের পথচারীদের কেউ বলতে পারেননি বলে জানান তিনি।

রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “গেন্ডা বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের খবর তারা জানতে পেরেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য তখনো জানা যায়নি।”

এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ফুটেজে দেখা যায়, ৭ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট ৪৫ সেকেন্ডের দিকে একটি অটোরিকশা দ্রুত ছুটে যাচ্ছে এবং ভেতর থেকে কিছু একটা ছুড়ে মারা হয়। এর পরের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে, সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায় এবং চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়।

   

About

Popular Links

x