Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী: চব্বিশ আমাদের আমাদের করতে থাকলে, চব্বিশ কারও থাকবে না 

‘চব্বিশের আন্দোলনকে নিজেদের দাবি করলে নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে’ 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের আন্দোলনকে ‘নিজেদের দাবি করলে’ নবীনদের গঠিত দল নবীনই থেকে যাবে। 

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন যারা নবীন রাজনৈতিতে এসেছেন, তারা বলছেন চব্বিশ আমাদের। চব্বিশ আমাদের আমাদের করতে থাকলে, চব্বিশ কারও থাকবে না। জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন।”

মন্ত্রীপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসিমুল গনির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার, সাবেক সচিব মো. মশিউর রহমান। 

   

About

Popular Links

x