Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৈঠা হাতে নদীতে ১৬ নৌকা, নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ তথ্য জানান

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

নড়াইল সদর উপজেলায় নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শনিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার হাতিয়াড়ায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১৬টি নৌকা অংশ নেয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান এ তথ্য জানান।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারী। দ্বিতীয় হয়েছেন হাতিয়াড়া গ্রামের ববিতা সরকার, তৃতীয় রীনা বিশ্বাস এবং চতুর্থ মালিয়াট গ্রামের চম্পা গোস্বামী।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে দুই দিনব্যাপী নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি ও মাহমুদা হাবিবা, পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

সামীমুজ্জামান বলেন, “গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নৌকাবাইচে নারীদের অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।“ তিনি জানান, গ্রামীণ পর্যটন ও লোকজ সংস্কৃতির প্রসারে দেশের বিভিন্ন এলাকায় কাজ করবে পর্যটন করপোরেশন। জারি, সারি ও মুর্শিদী গানসহ গ্রামবাংলার পুরোনো গান ও সংস্কৃতি ছড়িয়ে দিতেও সরকার কাজ করছে। নারীদের নৌকাবাইচ দেখে তিনি আনন্দিত বলেও জানান।

   

About

Popular Links

x