Friday, November 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আটক

কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি স্ত্রীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

যশোর সদর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শানতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহানারা খাতুন (৩০) ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক ছেলে ও এক মেয়ের মা-বাবা এই দম্পতির দুই বছর আগে একে অপরকে সন্দেহের জেরে বিবাহবিচ্ছেদ হয়েছিল। তবে ছয় মাস পর তারা আবার এক হলেও তাদের মধ্যে নতুন করে সন্দেহ তৈরি হয়।

নিহতের ছেলে রায়হান জানান, এই সন্দেহকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তার বাবা-মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে মাকে মারধরের পর গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রাজীব রয় চৌধুরী জানান, শাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আতিয়ার রহমানকে আটক করা হয়েছে।

   

About

Popular Links

x