Friday, August 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু

দুপুরে পীরগাছা স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১২:০৬ এএম

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন বিটুল মিয়া (৩৯) নামের এক রেলকর্মী।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুর ১টার দিকে পীরগাছা স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছা স্টেশনে যাত্রাবিরতি শেষে সান্তাহারের উদ্দেশে রওনা দেয়। এ সময় বিটুল মিয়া চলন্ত ট্রেনে উঠতে চেষ্টা করলে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেশন ছাড়ার পরপরই দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ের বামনডাঙ্গা স্টেশনে ওয়েম্যান পদে কর্মরত ছিলেন।

বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x