Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেত্রকোনার বড়বাজারে ভয়াবহ আগুন, পুড়ল বহুতল মার্কেট ও ঘরবাড়ি

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:৫০ এএম

নেত্রকোনা শহরের বড়বাজারে ঘটে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার (৮ আগষ্ট) রাত পৌনে ১০টার দিকে শুরু হওয়া এই আগুনে পুড়ে গেছে দুটি বহুতল ভবনের বহু দোকান ও বেশ কয়েকটি বসতঘর। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে বড়বাজারের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহূর্তেই তা আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে এবং বহুতল মজুমদার ভবনের নিচতলার মার্কেটেও আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নেত্রকোনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পাশাপাশি বারহাট্টা, আটপাড়া ও পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি করে ইউনিটও যোগ দেয় নিয়ন্ত্রণ অভিযানে।

রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থল থেকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, তখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং পরিস্থিতি মোকাবিলায় জেলার কেন্দুয়া, পূর্বধলা, মদন এবং পাশের জেলা ময়মনসিংহের ফায়ার সার্ভিস ইউনিটকেও খবর দেওয়া হয়।

পরে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “আগুন লাগার পরপরই আশপাশের দোকান ও বাসাবাড়ি থেকে গ্যাস সিলিন্ডারসহ বিস্ফোরক জাতীয় দ্রব্য দ্রুত সরিয়ে ফেলা হয়, যা বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়ক হয়। শেষ পর্যন্ত রাত সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।”

   

About

Popular Links

x