Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫, মামলা ৫০

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বলে জানিয়েছে পুলিশ 

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৮৫ জন গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৩১, লালবাগ বিভাগ ৩৪, ওয়ারী বিভাগ ৪৬, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৭৭, মিরপুর বিভাগ ১২৫, গুলশান বিভাগ ৫৭, উত্তরা বিভাগ ৪৯ ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, তিনটি চাকু, তিনটি লোহার পাইপ, একটি কাটার, একটি লোহার পাত, ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা এবং ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বলে জানিয়েছে পুলিশ।  

   

About

Popular Links

x