দেশে গ্যাসের সংকট আছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় ছিলো তারা কোনো গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা কাজ শুরু করেছি।”
রবিবার (৯ আগস্ট) রবিবার দুপুরে রংপুর শিল্পকলাএকাডেমি মিলনায়তনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দিনাজপুরে বন্ধ হয়ে যাওয়া মধ্যপাড়া কঠিন শিলা খনি চালুর কথা জানিয়ে তিনি বলেন, “গ্যাসের সমস্যা সমাধানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে তেল ও গ্যাস বিদেশ থেকে আমদানি করছি।”
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে, ৪ বিলিয়ন ডলার ব্যয় করে আমদানি করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে পরিস্থিতি দ্রুত সমাধানের চেষ্টা করছি বলেও জানান তিনি।
এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে তিনি বলেন, “জিনিসপত্রের দাম একটু বেড়েছে আমরা চেষ্টা করছি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য। আমরা তো কাজ করছি।”



