Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডিতে গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

ঘটনার কথা নিজেই ফেসবুকে জানিয়েছেন আসিফ নজরুল

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

রাজধানীর ধানমন্ডিতে চলন্ত গাড়ির জানালা দিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এক তরুণ।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার কথা নিজেই ফেসবুকে জানিয়েছেন আসিফ নজরুল। পোস্টে তিনি লেখেন, “আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।” ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও লেখেন, এর মধ্যে কেউ তার ফোন নম্বর থেকে বা অন্য কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে কিংবা সন্দেহজনক কিছু লিখলে যেন তা এড়িয়ে যাওয়া হয়।

জানা গেছে, সন্ধ্যায় ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন আসিফ নজরুল। সড়কে তখন প্রচণ্ড যানজট ছিল। গরমের কারণে গাড়ির জানালার কাচ নামিয়ে রেখে তিনি মোবাইলে মেসেজ দেখছিলেন। গাড়ি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক তরুণ হঠাৎ ছোঁ মেরে ফোনটি নিয়ে দৌড় দেন। সঙ্গে সঙ্গে আসিফ নজরুল গাড়ি থেকে নেমে পড়লেও ততক্ষণে ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যান।

   

About

Popular Links

x