Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে শিক্ষার্থীরা, কবে

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

স্কুলশিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
 
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ তথ্য জানান তথ্য উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, “সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুলের শিক্ষার্থীদের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হবে।”

তবে কোনদিন বিনামূল্যে এ স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখতে পারবে শিক্ষার্থীরা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেন তিনি।

জাদুঘরের ব্যবস্থাপনা এখন অনেকটা গুছিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “জাদুঘরের ব্যবস্থাপনায় যে সমস্যাটি তৈরি হয়েছিল, তার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ফলে উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করায় ব্যবস্থাপনায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল।”

   

About

Popular Links

x