Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিরাপত্তার চাদরে ঢাকা গোপালগঞ্জ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলা ও দয়রা জজের বাসভবনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা রাখা হয়েছে

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম শাহাদাত বার্ষিকীকে ঘিরে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে  রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ জেলার স্পর্শকাতর স্থানগুলো জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও  আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সমন্বয়ে  নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে ।

জেলা ও দয়রা জজের বাসভবনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা রাখা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।  এছাড়া বিভিন্ন  সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।  গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইন শৃংখলারক্ষা বাহিনীর টহল অব্যাহত রয়েছে । যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

 টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের আশপাশে  আইন শৃংখলা  বাহিনী কঠোর  নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে । সমাধি সৌধ কমপ্লেক্সের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছেনা। ওই এলাকায় যানবাহন চলাচল সীমিতি করা হয়েছে।  এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার ঝঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে ।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবিসহ  আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের তথ্য জানিয়ে  বলেন, ‘১৫ আগস্ট নয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতি দিয়ে দিয়ে বিজিবি মোতায়ন করা হবে সেটি আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটি আমাদের রুটিন কাজেরই অংশ।’ 

 

   

About

Popular Links

x