Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিউগিনি হামলা-ভাঙচুরের ঘটনায় মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় তাকে শর্তসাপেক্ষে জামিন দিলেন ঢাকার মেট্রোপলিটন আদালত

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। 

সোমবার (৫ অক্টোবর) গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় তাকে শর্তসাপেক্ষে জামিন দিলেন ঢাকার মেট্রোপলিটন আদালত।

ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে তার জামিন শুনানি শেষে এ জামিন আদেশ দেন।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, একদল ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে প্রকল্প এলাকায় ঢুকে গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তারা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। 

হামলায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। এসময় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির অভিযোগও করা হয়েছে।

   

About

Popular Links

x