Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘চুরি করতে’ গিয়ে কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু

তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও বখাটেপনার অভিযোগ ছিল

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম

রাজধানীর কদমতলী থানা এলাকায় একটি ভবনের কার্নিশ বেয়ে ওঠার সময় নিচে পড়ে গিয়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবক মারা গেছেন। পুলিশ জানিয়েছে, চুরি করার উদ্দেশ্যেই তিনি ওই ভবনে ওঠার চেষ্টা করছিলেন।

শনিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে কদমতলী থানাধীন উত্তর মুরাদপুর এলাকার জিন্না মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সেলিম কুমিল্লা জেলার তিতাস থানার কদমতলা এলাকার বাসিন্দা। পরিবারের সঙ্গে তিনি উত্তর মুরাদপুর এলাকাতেই থাকতেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, “নিহত সেলিমের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও বখাটেপনার অভিযোগ ছিল। শনিবার ভোরে উত্তর মুরাদপুর এলাকায় সাত্তার মিয়ার বাড়ির কার্নিশ বেয়ে ওঠার সময় ছিটকে নিচে পড়ে যান সেলিম, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই কবির হোসেন।

   

About

Popular Links

x