Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ‘ঘরজামাই’ মনির আটক

গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর খালেরপাড় নামক এলাকায় অভিযান পরিচালনা করেন

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযানের সময় ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (১৬ আগস্ট ) তাকে আটক করা হয়।

আটক ওই মাদককারবারির নাম মনিরুজ্জামান (৩৫)। তিনি কলারোয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মাদককারবারি মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানায় শ্বশুরবাড়িতে থাকেন বলে তিনি ঘরজামাই মনির হিসেবে পরিচিত। 

বিজিবি জানায়, ভোরে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর খালেরপাড় নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় “এসকাফ সিরাপ” জব্দ করা হয় এবং মাদককারবারি মনিরুজ্জামানকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক মাদককারবারী মনিরুজ্জামানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নেশাজাতীয় কাশির সিরাপসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

   

About

Popular Links

x