Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদি আবারও আটক

আটকের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

বিদ্যুৎ ও গ্যাসের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা মির্জা সুমন ও রাকিব।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্র-জনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এতে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়নি। তবে প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে আটক করা হয়।

   

About

Popular Links

x