Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা

এসব এলাকার নদীবন্দরগুলোকেও এক নম্বর নৌ-সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সতর্কতা জারি করা হয়। এজন্য এসব এলাকার সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ-সতর্কসংকেত দেখাতে বলেছে অধিদপ্তরটি। 

অধিদপ্তরটির পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এছাড়া, সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। দেশজুড়ে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

   

About

Popular Links

x