Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

তথ্যমন্ত্রী: তরুণদের দক্ষতা-মেধাকে জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত করতে হবে

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক চাকরি মেলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘‘তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে।’’  

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে এবং বেসরকারি সহযোগিতা সংস্থা চোরগউসান ফর চিল্ড্রেন ও এডুকোর সহায়তায় এ মেলার আয়োজন করা হয়। 

তথ্যমন্ত্রী বলেন, ‘‘তরুণদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে একই সঙ্গে মনে রাখতে হবে, শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করাই যথেষ্ট নয়। নতুন চাকরি সৃষ্টি ও চাকরির বাজার সম্প্রসারণের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।’’ 

তথ্যমন্ত্রী এসময় তরুণদের নিজেদের দক্ষতা ও সক্ষমতাকে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার মানসিকতা তৈরির ওপর জোর দেন। 

তথ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে জ্ঞান ও প্রযুক্তি নিয়ে এসে বাংলাদেশের জনশক্তিকে আধুনিক পোশাকশিল্পের দক্ষতার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়ার উদাহরণ টেনে বক্তব্য দেন। 

এসময় তিনি বলেন, ‘‘সেসময় উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাংক ঋণ, বিদেশি জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সংযোগ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমে একটি নতুন শিল্পখাতের ভিত্তি তৈরি করা হয়।’’ 

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘‘একজন রাষ্ট্রনায়কের এ ধরনের নীতিগত সহায়তার সুফল শুধু একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা পুরো অর্থনীতিতে প্রভাব ফেলে।’’ 

   

About

Popular Links

x