Friday, August 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করানো হয়

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, প্রথমে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হবে, এরপর অনুষ্ঠিত হবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ।

মুখে শপথবাক্য পাঠ শেষে শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল। পরে তা সত্যায়িত করেন স্পিকার।

অনুষ্ঠানস্থলে মঞ্চে উপস্থিত আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে। এছাড়া মন্ত্রী হিসেবে শপথ নিতে দরবার হলে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

   

About

Popular Links

x