Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন

বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসন্ন ফিফা আসিয়ান কাপে খেলার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের স্থলাভিষিক্ত হিসেবে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

শনিবার (২২ আগস্ট) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূচি অনুযায়ী আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় পুরো মনোযোগ সেখানে দিতেই আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারত সরে দাঁড়ালে শেষ মুহূর্তে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে আবেদন পাঠায় বাফুফে, যা পরবর্তীতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে।

এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দলগুলো অংশগ্রহণ ফি পাবে। এছাড়া খেলোয়াড় ও কর্মকর্তা সদস্যদের যাতায়াত এবং আবাসনসহ সব ধরনের খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। ফলে আসিয়ান কাপে অংশ নিতে বাফুফের কোনো নিজস্ব আর্থিক ব্যয় হচ্ছে না।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ অনুষ্ঠিত হবে। ভারত 'এ' গ্রুপে থাকায় বাংলাদেশও একই গ্রুপে অন্তর্ভুক্ত হচ্ছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

   

About

Popular Links

x