Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রিটিশ নাগরিকত্ব প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন বললেন ‘কার এত জ্বালা’

যুক্তরাজ্যের ‘কোম্পানিজ হাউজ রেজিস্ট্রার’ সোমবারের তথ্য বলছে, হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক 

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সাংবাদিকের সে প্রশ্নের জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছেন, কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা? 

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার আগে ‘ব্রিটিশ নাগরিকত্ব’ ছেড়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েন হুমায়ুন কবির।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। 

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় ঢোকা এই বিএনপি নেতার ভাষ্য, তিনি বাংলাদেশি হিসেবে মন্ত্রী হয়েছেন এবং তার বাংলাদেশিত্ব নিয়ে কেউ প্রশ্ন করবে বলে মনে করেন না। 

ব্রিটিশ নাগরিকত্ব বিষয়ে সাংবাদিকের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, “আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশি মিনিস্টার হিসাবে আছি। আমি মনে করি না আমার বাংলাদেশিত্ব নিয়ে কেউ প্রশ্ন করবে। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা, মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না।” 

ছোটবেলা থেকে যুক্তরাজ্যে বেড়ে ওঠা এই বিএনপি নেতার ব্রিটিশ নাগরিকত্ব থাকা এবং সেটা ছাড়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। 

যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধকের কার্যালয় ‘কোম্পানিজ হাউজ রেজিস্ট্রার’ এর সোমবারের তথ্য বলছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক। তার আবাসস্থল যুক্তরাজ্য বলে সেখানে তালিকাভুক্ত রয়েছে। 

তথ্য বলছে, ‘হ্যামলেটস কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সিআইসি’ নামে একটি কোম্পানির পরিচালক ছিলেন হুমায়ুন কবির, যা নিবন্ধন করা হয় ‘কোম্পানিজ হাউজ রেজিস্ট্রারে’।

ব্রিটিশ ওয়েবসাইট ‘গভডটইউকে’ এ ওই কোম্পানি নিবন্ধনের তথ্য দেওয়া রয়েছে। এতে দেখা যায়, হুমায়ুন কবির ওই কোম্পানির পরিচালক হন ২০১২ সালের ১৮ জানুয়ারি। এক মাস ৬ দিন পর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পদত্যাগ করেন। 

 

   

About

Popular Links

x