Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সজীব (৩০) গোদনাইল নয়াপাড়া এলাকায় জাহাঙ্গীরের ছেলে। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১২ টার দিকে ৮নং ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় সংলগ্ন এলাকায় জাহিদ নামের এক ব্যক্তির চায়ের দোকানে চা খেতে যায় সজীব। এ সময় ৮-১০ জনের একটি গ্রুপ তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম চলছে।”

   

About

Popular Links

x