Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

চীনের যে হাইপারসনিক অস্ত্র আঘাত করতে পারবে যুক্তরাষ্ট্রের উড়ন্ত বিমানেও

চীনের 'ডিএফ-১৭ ক্ষেপণাস্ত্র' থেকে উৎক্ষেপণ করা একটি এইচজিভি প্রায় ২,৪১৪ কিলোমিটার পর্যন্ত যেতে পারে

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

চীনের নতুন 'হাইপারসনিক গ্লাইড ভেহিকল' (এইচজিভি)  আঘাত হানতে পারবে উড়তে থাকা বিমানেও!

সোমবার (২৪ আগস্সট) এক যে যে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চীনের নতুন এই ওয়ারহেডটি হাজার কিলোমিটার দূরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক বিমানকে লক্ষ্যবস্তু বানাতে পারবে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের তৈরি অস্ত্রটি অত্যন্ত দ্রুতগতিতে বায়ুমণ্ডলের মধ্যে চলার পাশাপাশি গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত ও প্রতিহত করা তুলনামূলক কঠিন হতে পারে।

চীনের 'ডিএফ-১৭ ক্ষেপণাস্ত্র' থেকে উৎক্ষেপণ করা একটি এইচজিভি প্রায় ২,৪১৪ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এটি চীন থেকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি গুয়ামের দূরত্বের কাছাকাছি।

শুধু তাই নয়, এগুলো অ্যারিয়াল ট্যাঙ্কারের মতো জ্বালানি সংগ্রহকারী বিমান, এডব্লিউএসিএস এর মতো বিশেষায়িত সামরিক বিমান ব্যবস্থা ও চলমান সামরিক কমান্ড সেন্টারেও লক্ষ্য করতে পারে। 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রও পাল্টা হিসেবে দীর্ঘপাল্লার অস্ত্র উন্নয়ন করছে। মার্কিন এআইএম-১৭৪বি, এআইএম-৪২৪ ম্যালিস, এআইএম-২৬০ এবং ইউরোপের মিটিওসবগুলোই ভবিষ্যতের আকাশযুদ্ধে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের গুরুত্ব আরো বাড়ার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে আকাশযুদ্ধের কৌশলই বদলে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

   

About

Popular Links

x