Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম

দেশব্যাপী সারের উত্তোলন, সুষ্ঠু বিতরণ এবং ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। গঠিত এই কমিটি সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও নীতিগত সহায়তা প্রদান করবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

আবু জাফর মো. জাহিদ হোসেনকে (মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী) এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।

   

About

Popular Links

x