Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপির মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের নতুন ডিসি আকতার হোসেন

ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০১:২১ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে নতুন করে পদায়ন করা হয়েছে। এর মধ্যে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরে জারি করা ওই আদেশে বদলির বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে বদলি করা হয়েছে পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে। অন্যদিকে মো. আকতার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে বহাল থাকবেন। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

   

About

Popular Links

x