Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপি 

আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে পুলিশ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

বিভিন্ন স্থানে সহিংসতা করে ঢাকায় এসে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

পুলিশ জানিয়েছে, এ ধরনের ব্যক্তিদের আশ্রয়স্থলগুলোতে পুলিশের নজরদারি রয়েছে। শিগগির অভিযান শুরু করা হবে। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। 

তিনি বলেন, ‘‘এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন তাদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।’’ 

তিনি আরও বলেন, ‘‘নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।’’ 

তিনি জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। 

এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। 

   

About

Popular Links

x