Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

ঢাকার সাভারে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করেছে।

​বুধবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা একজোট হয়ে সড়কে নেমে আসেন এবং অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

​বেলা ৩টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিলেন এবং তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

​এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, ন্যূনতম বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

   

About

Popular Links

x