Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

টুঙ্গিপাড়ায় পুলিশ-বিজিবি-এমপির গাড়িসহ ৩০ যানবাহনে আগুন

থানার ৯টি, মোটরসাইকেল ১৫টি, বিজিবির সাজোয়াযানসহ ৪টি গাড়ি ও এমপির গাড়ি রয়েছে 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রেপ্তারকৃত ছাড়িয়ে নিতে ৩০ গাড়িতে আগুন দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানা, নিলফা বাজার ও পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে এসব ঘটনা ঘটে। 

এর মধ্যে টুঙ্গিপাড়া থানার ৯টি গাড়ি, ১৫টি মোটরসাইকেল, বিজিবি একটি সাজোয়াযানসহ টহলের ৪টি গাড়ি ও এসএম জিলানীর বাড়ির ১টি গাড়ি রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪/৫ জনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  শাহীন বিশ্বাস কালু স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেয়ার জন্য আল্টিমেটাম দেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংগঠনের নেতাকর্মীরা ও সমর্থকরা থানা ঘেরাও করে। 

পরে পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নিতে গেলে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট সাউন্ড গ্রানাইট ছুঁড়ে বিক্ষুব্ধদের ভঙ্গ করার চেষ্টা করে। পরে তারা পুলিশের উপরে চড়াও হয় গাড়ি, মালামাল ও থানা অভ্যন্তরে আগুন দেয়। এই আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। 

পরে বিক্ষোভকারীরা সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন দিলে একটি গাড়ি পুড়ে যায়। 

এছাড়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের নিলফা নামক স্থানে বিক্ষোভকারীরা বিজিবি একটি এপিসিসহ ৪টি গাড়িতে আগুন দেয়। 

তবে, এ ব্যাপারে চেষ্টা করেও পুলিশ কিংবা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

   

About

Popular Links

x