Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশিক চৌধুরীর পদমর্যাদা নিয়ে প্রজ্ঞাপন জারি

তাকে এক বছরের জন্য ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ আগস্ট চৌধুরী আশিক মাহমুদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। নতুন আইন অনুযায়ী, দেশে বিনিয়োগ সম্প্রসারণ, বিনিয়োগকারীদের সেবা প্রদান এবং বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x