Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার কন্ডিশন বিস্ফোরণে গাইনোকোলজি ওয়ার্ডে আগুনের সূত্রপাত্র হয়

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

পাকিস্তানে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। দেশটির সংবাদামাধ্যম জিও টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে

বুধবার (২৬ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

পিআইএমএস কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় সেখানে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এয়ার কন্ডিশন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। রাজধানী ইসলামাবাদে অবস্থিত হাসপাতালটির তৃতীয় তলায় মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) বিভাগের ওই ইউনিটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আগুনে ১৪ শিশু পুরোপুরি পুড়ে যায়। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর কুলিং অপারেশন চালানো হয়, যাতে আবার আগুন ছড়িয়ে না পড়ে।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।”

ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠিত ওই কমিটি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা তদন্ত করবে।

হাসপাতালটির নবজাতক ইউনিটে আগুন লাগার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

   

About

Popular Links

x