Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র

রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে যাত্রা করেন মাহদী আমিন

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:৩১ এএম

চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সফরে চীন গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন মাহদী আমিন।

বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া। এছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে মাহদী আমিন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন ও আলোচনায় অংশ নেবেন।

   

About

Popular Links

x