Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

শামা ওবায়েদ: দ্রুতই রোহিঙ্গা ভেরিফিকেশন শেষ করবে বাংলাদেশ 

বিআইআইএসএস মিলনায়তনে আইজিসিএফ আয়োজিত সেমিনারে অংশ নিয়ে শামা ওবায়েদ এ কথা জানান 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

বাংলাদেশ দ্রুতই রোহিঙ্গা ভেরিফিকেশন শেষ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি এ কথা বলেন। 

রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো–অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রত্যাবাসনের আগে পর্যন্ত বাংলাদেশ রোহিঙ্গাদের ওপর মানবিক দায়িত্ব অব্যাহত রাখবে।’’

ইস্কাটনে রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে আয়োজিত এ সেমিনারে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক সদিচ্ছা, জাতীয় সমন্বয় এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে পুনরায় একটি সফল প্রত্যাবাসনের জন্য প্রস্তুত বাংলাদেশ।’’ 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘আনঅফিশিয়ালি রোহিঙ্গা সংখ্যা ১৫ লাখেরও বেশি। প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এক্ষেত্রে রাজনৈতিক সমাধান সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’ 

এসময় মন্ত্রী তার বক্তব্যে রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক ব্যবস্থাপনা থেকে সুরক্ষা ও টেকসই প্রত্যাবাসনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

   

About

Popular Links

x