Friday, September 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এনজিও কর্মী নিহত, আহত ১

ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার এনজিও কর্মী পথে মৃত্যু হয়

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একটি এনজিওর শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ (৩৪) নিহত হয়েছেন। ঘটনায় একই মোটরসাইকেলে থাকা সংস্থাটির হিসাবরক্ষক আখতারুজ্জামান (৩৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফেনী শহর থেকে মোটরসাইকেলযোগে লালপোল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আব্দুর রউফ আখতারুজ্জামান গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রউফের মৃত্যু হয়।

নিহত আব্দুর রউফ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কুমারকান্দি গ্রামের বাসিন্দা। আহত আখতারুজ্জামান রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা এলাকার বাসিন্দা।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল মোহসেন সুজন জানান, আব্দুর রউফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত আখতারুজ্জামানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x