Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানের রোয়াংছড়িতে আগুনে পুড়লো ১৬ বসতঘর

স্থানীয় বাসিন্দাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ১৬ বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্মা পাড়ায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়,নাই ম্রা চিং মারমা নামে এক ব্যক্তির নিজের ঘরের চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬ বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনু মং মারমা বলেন, “অগ্নিকাণ্ডে ১৬ ঘর ও দুটি দোকান পুড়ে গেছে, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, “সাঙ্গু নদীতে বড় নৌকা না থাকায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন পার করা ও যোগাযোগব্যবস্থার কারণে সময়মতো সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

   

About

Popular Links

x