Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরীমণি ইস্যুতে এবার মুখ খুললেন হিরো আলম

রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

সম্প্রতি আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির আচরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়োটর ও অভিনেতা হিরো আলম।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হিরো আলম বলেন, “পরীমণি আপা সাংবাদিককে যে গালিগালাজ করেছেন এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।”

তিনি বলেন, “আমরা চাই, এর নিরসন হোক। আপনি পরীমনি আপা সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কোনো কাদা ছোঁড়াছুড়ি চাই না।”

এর আগে, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন পরীমণি।

আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় তাকে কেউ ব্যাড টাচ করেছেন বলে অভিযোগ তোলেন এই অভিনেত্রী।

 

   

About

Popular Links

x