Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরের চন্দ্রায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকায় কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ফায়ার ফাইটাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।“

   

About

Popular Links

x